ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সেন্সর পেয়েছে সিনেমা‘সোনার চর’

‘সোনার চর’ সিনেমাটি সেন্সর পেয়েছে। গত ৯ জানুয়ারি জাহিদ হোসেন নির্মিত সিনেমাটি সেন্সরের চৌকাঠ পেরোয় বলে নিশ্চিত করেছেন প্রযোজক জাহাঙ্গীর শিকদার। বলেন রবি অথবা সোমবার সেন্সর সার্টিফিকেট হাতে পাওয়া যাবে। এর পরপরই আমরা মুক্তির জন্য একটা ভালো সময় বেছে নেবো। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী-ওমর সানি ও জায়েদ খান। 


নির্মাতা জাহিদ হোসেন বলেন, ‘এই সিনেমায় ভিন্ন এক জায়েদ খানকে দেখতে পাবেন দর্শক। নিজেকে ভেঙেছেন। শুটিং করতে গিয়ে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’


এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।


‘মাতৃত্ব’ সিনেমা নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন জাহিদ হাসান। এরপর ‘লীলামন্থন’ সিনেমার কাজ শেষ করেন। 

ads
ads
ads

Our Facebook Page